কসমিক হারস্টোরি বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা
যেভাবে আসবেন
কসমিক হারস্টোরি হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকায়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ক্যাম্পাসে। এখানে আছে আইইউবিতে পৌঁছানোর পথ, আর ভেতরের পথ।
ঠিকানা
বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা ১২২৯
মানচিত্রটি গুগল ম্যাপসের।
গেট ও নামার জায়গা
কোন গেট দিয়ে ঢুকবেন, আর গাড়ি বা রাইড-শেয়ার কোথায় থামবে, তা উদ্বোধনের আগেই এখানে জানানো হবে।
আইইউবির ভেতরে
ভেতরে পথ চিনে নিন
প্রদর্শনী মূল ভবনের নিচতলায়, স্টুডেন্ট অ্যাক্টিভিটি জোনে। উদ্বোধনী সন্ধ্যায় পথটা অডিটোরিয়াম থেকে প্রদর্শনী পর্যন্ত, আর আকাশ দেখার দিনগুলোতে তা উঠে গেছে ছাদ পর্যন্ত।
-
অডিটোরিয়াম
উদ্বোধনী সন্ধ্যার শুরু এখানে, বিকেল ৫টায়। বক্তব্যের পর সবাই একসঙ্গে বেরিয়ে আসবেন।
-
স্টুডেন্ট অ্যাক্টিভিটি জোন
মূল ভবনের নিচতলা। এখানেই ফিতা কাটা হবে, শুরু হবে প্রদর্শনী।
-
লিফট
ছাদে আকাশ দেখার দিনগুলোতে নিচতলা থেকে লিফটে উঠুন।
-
আটতলা
লিফট থেকে নামুন আটতলায়।
-
ছাদের সিঁড়ি
শেষ অংশটুকু হেঁটে উঠতে হবে। দূরবিনের শিক্ষার্থীরা টেলিস্কোপের পথ দেখিয়ে দেবে।
ছাদ খোলা থাকবে শুধু ২৬, ২৭ ও ২৮ নভেম্বর আর ৫ ডিসেম্বর।
স্টুডেন্ট অ্যাক্টিভিটি জোনের একটি নকশা আর প্রতিটি ধাপের ছবি আসছে। সেদিন সাইনবোর্ড আর দূরবিনের শিক্ষার্থীরাও পথ দেখাবে।