দূরবিনের এস্ট্রোফটোগ্রাফি প্রতিযোগিতা
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের (আইএইউ) অফিস ফর এস্ট্রোনমি আউটরিচ (ওএও) কর্তৃক আয়োজিত উইমেন এন্ড গার্লস ইন এস্ট্রোনমি ২০২৬-এর অংশ হিসেবে দূরবিন বেশ কিছু অনলাইন ও অফলাইন ইভেন্ট আয়োজন করছে। এরই অংশ হিসেবে দূরবিন আয়োজন করছে এস্ট্রোফটোগ্রাফি প্রতিযোগিতা “দূরের ছবি”। সবার জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে নিচের নিয়মগুলো অনুসরণ করে আপনার তোলা ছবি আমাদেরকে পাঠিয়ে দিন ৩১ মার্চের মধ্যে।
ক্যাটাগরি
প্রতিযোগিতায় জমা দেওয়া ছবিগুলো নিচের তিনটি ক্যাটাগরিতে আলাদাভাবে বিচার করা হবে:
-
স্কাইস্কেইপ: ক্যামেরা দিয়ে তোলা আকাশের বড় এরিয়ার (অন্তত ৪৫ ডিগ্রি) ছবি। এর মধ্যে মিল্কিওয়ে, স্টারট্রেইল বা মিটিয়র শাওয়ার থাকতে পারে।
-
ডিপস্কাই অবজেক্ট: মিল্কিওয়ে গ্যালাক্সির নেবুলা (এমিশন, রিফ্লেকশন ও ডার্ক), সুপারনোভা রেমনেন্ট, স্টার ক্লাস্টার (ওপেন ও গ্লবুলার) এবং মিল্কিওয়ের বাইরের অন্যান্য গ্যালাক্সি।
-
সোলার-সিস্টেম: সূর্য, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, এক্লিপ্স এবং ট্রানজিট।
সাধারণ নিয়মাবলী
ছবি জমা দেয়ার আগে নিচের নিয়মগুলো পড়ে নিন।
-
আপনাকে যদি শর্টলিস্ট করা হয় তাহলে ১৭ এপ্রিল অবশ্যই কাসা অফিসে এসে আপনার ছবির কথা সবাইকে শেয়ার করতে হবে।
-
নিচের যে গুগল ফর্মের মাধ্যমে এপ্লাই করতে হবে তা আগে দেখে নিন যাতে ফর্মে চাওয়া সব তথ্য আপনার কাছে আগে থেকে প্রস্তুত থাকে।
সাবমিশনের নিয়ম
- সাবমিশনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৬
বিচারক প্যানেল
ড. সৈয়দ আশরাফ উদ্দিন, সহযোগী অধ্যাপক, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ।
বিচার প্রক্রিয়া
-
প্রতি ক্যাটাগরিতে শর্টলিস্ট ঘোষণা: ১২ এপ্রিল ২০২৬
-
শর্টলিস্ট করা সবাই কাসা অফিসে তাদের ছবি তোলা ও প্রসেসিঙের কথা শেয়ার করবেন: ১৭ এপ্রিল ২০২৬
-
বিজয়ী ঘোষণা: ৩০ এপ্রিল ২০২৬
পুরস্কার
প্রথম থেকে তৃতীয় পুরস্কার প্রাপ্ত সবাইকে সার্টিফিকেট এবং দূরবিনের ভলান্টিয়ারদের তোলা একটি গ্যালাক্সি, নেবুলা বা সৌরজাগতিক বস্তুর ফ্রেমে বাঁধানো ছবি দেয়া হবে।
-
প্রথম পুরস্কার (৯০% এবং এর উপরে যারা পাবে সবাই)
-
দ্বিতীয় পুরস্কার (৮০ – ৮৯ এর মধ্যে সবাই)
-
তৃতীয় পুরস্কার (৭০ – ৭৯ এর মধ্যে সবাই)
পুরস্কার বিতরণ: ৮ মে ২০২৬, দূরবিন এক্সিবিশন ৩
ভেনু: সেন্টার ফর এস্ট্রোনমি, স্পেস সায়েন্স এন্ড এস্ট্রোফিজিক্স (কাসা), ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)